মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬, ২৬শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

রুগ্ন ও বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ: প্রধানমন্ত্রীর নির্দেশ 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০৭

বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে বলেন, “রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।”

তিনি আরও জানান, বেসরকারি উদ্যোক্তারা কীভাবে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হবেন, মালিকানা বা অংশীদারত্বের ধরন কী হবে—এসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি।

রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষভাবে বলা হয়েছে, বন্ধ পাটকল ও চিনিকলগুলো চালু করে সেখানে পুরাতন শ্রমিকদের বহাল রাখা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৪ সালের জুন মাসে সংসদে দেওয়া তথ্যে জানানো হয়েছিল, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বন্ধ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৯৭টি। এর মধ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর অধীনে ৩৮২টি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর পাঁচটি, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিএসএফআইসি)-এর ছয়টি চিনিকল এবং বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি)-এর চারটি কারখানা রয়েছে।

গত দুই বছরে এই সংখ্যা আরও বেড়েছে বলে ধারণা করা হলেও হালনাগাদ পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান তৈরির নির্দেশনা দিয়েছেন। বন্ধ ও রুগ্ন শিল্প কারখানাগুলো চালুর উদ্যোগ নিতে বলেছেন। শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করছে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর