বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

‘ভাই আমাকে মারেন, যা খুশি করেন, গাড়িতে আগুন দিয়েন না’

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৪

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চালবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  বুধবার (৬ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বীরগঞ্জ-সেতাবগঞ্জ সড়কের আমতলী থেকে মহুগা বাজারের মধ্যবর্তী নির্জন স্থানে এ ঘটনা ঘটে। এতে ট্রাকের সামনের অংশসহ কিছু চালের বস্তা পুড়ে গেছে।

ট্রাকচালক ইসমাইল হোসেন (৩৪) জানান, বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ থেকে চাল নিয়ে রাত পৌনে ১০টার দিকে রংপুরের উদ্দেশে গাড়ি ছাড়েন তিনি। ১১টার দিকে আমতলী বাজার ও মহুগা বাজারের মাঝখানে পৌঁছালে হঠাৎ সামনে থেকে পাঁচ–ছয়টি মোটরসাইকেল তাঁর পথরোধ করে। দুর্বৃত্তরা আটজনের মতো ছিল। মোটরসাইকেল থেকে নেমে তারা ইসমাইলকে টেনেহিঁচড়ে ট্রাক থেকে নামায়। তিনি বলেন, ‘দুজন গাড়িতে আগুন দিচ্ছিল। তাঁদের পা ধরে কেঁদেছি। বলেছি, “ভাই, আমাকে মারেন, যা খুশি করেন, গাড়িতে আগুন দিয়েন না।” কথা শোনেনি। পেট্রল ঢেলে গাড়িতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় ওরা।’


এ ঘটনার প্রত্যক্ষদর্শী বীরগঞ্জ বাজারের একটি জুতার দোকানের মালিক রাজা মিয়া বলেন, দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন তিনি। তাঁর সামনেই এ ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসে ফোন করেন তিনি। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। গাড়ির সামনের অংশ ও কিছু চালের বস্তা পুড়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। অপরাধী শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

গত ১১ দিনে দিনাজপুরের বিভিন্ন স্থানে চারটি ট্রাক ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে তিনটি ঘটনাই কাহারোল-বীরগঞ্জ এলাকায় ঘটেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর