বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ট্রাফিক পুলিশকে লাথি মেরে আটক নারী

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৩, ১৭:২৪

রাজশাহী নগরীতে ট্রাফিক পুলিশকে লাথি মারার ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার গনক এলাকায় হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে। আটক ওই নারীর নাম রানী (৪৫)।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, নগরীর গনক এলাকায় ডিউটিরত ট্রাফিক কনস্টেবল মো. বজলু ব্যারিকেড দিয়ে যানবাহন তল্লাশি করছিলেন।


এসময় রিকশাযাত্রী রানী ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করেন। এতে কনস্টেবল তাঁকে বাধা দেন। বিরক্ত হয়ে ওই নারী পুলিশ সদস্য বজলুর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রিকশা থেকে নেমে তিনি ট্রাফিক কনস্টেবলকে লাথি মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দানের অভিযোগে মামলা দায়ের হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাফিক পুলিশ কনস্টেবল বজলুর সঙ্গেই দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট সাবিহা খাতুন। তিনি সঙ্গে সঙ্গে এ ঘটনায় বোয়ালিয়া থানা পুলিশকে জানান। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ রিকশাযাত্রী রানীকে ধরে থানায় নিয়ে যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর