বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

দেড় বছরে পদ্মা সেতুর আয় ১১৮৬ কোটি টাকার বেশি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৯

পদ্মা সেতু উদ্বোধনের পর গত দেড় বছরে মোট টোল আদায় হয়েছে এক হাজার ১৮৬ কোটি ৮২ লাখ টাকারও বেশি।

সোমবার (১৮ ডিসেম্বর) পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, যান চলাচলের দিন থেকে শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মাওয়া ও জাজিরার দুই টোল প্লাজা মিলে ১ হাজার ১৮৬ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা টোল আদায় হয়েছে। গত ২০ সেপ্টেম্বর সেতু উদ্বোধনের এক বছর দুই মাস ২৫ দিনের মাথায় সেতুর টোল আদায় এক হাজার কোটি টাকা ছাড়ায়।

২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলাকে সম্পৃক্ত করতে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হয়েছে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর