বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাসহ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৩, ১৫:০৪

কক্সবাজারে উখিয়ায় পৃথক দুটি রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসী হামলায় এক কমিউনিটি নেতাসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে ও সকাল ঘটনা দুটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসেন। তিনি জানান, ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক এবং ৪ নম্বর মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ দুই ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ ও ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত সৈয়দ আহমদের ছেলে হেড মাঝি (প্রধান কমিউনিটি নেতা) নাদির হোসেন।

ওসি শামীম হোসেন বলেন, ভোরে উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে ৭/৮ জনের একদল অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ আব্দুল্লাহকে ঘর থেকে তুলে নিয়ে যায়। পার্শ্ববর্তী বাজারে রাস্তার ওপর ফেলে তাকে লক্ষ্য করে গুলি করে।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ আব্দুল্লাহকে ক্যাম্প সংলগ্ন একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বৃহস্পতিবার সকালে উখিয়া উপজেলার ৪ নম্বর মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নাদির হোসেনকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী ঘর থেকে ডেকে নিয়ে রাস্তার ওপর গুলি ও ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় বলে জানান ওসি শামীম হোসেন।

তিনি বলেন, সকালে ৪ নম্বর মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নাদির হোসেনকে হত্যার খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

কারা, কী কারণে এ দুই হত্যার ঘটনা ঘটিয়েছে, পুলিশ তা নিশ্চিত নয়। প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ

ওসি মো. শামীম হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর