বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ৬৫ কর্মী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৩, ১৫:৩২

বিনা খরচে মালয়েশিয়ায় কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের ৬৫ জন কর্মী। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন।


প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিনা খরচে কর্মী পাঠানো কর্মসূচির অধীনে এসব কর্মী পাঠানো হচ্ছে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল।

বুধবার (২০ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব কর্মীদের পাসপোর্ট, ভিসা ও বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তুলে দেওয়ার সময় এসব তথ্য জানান বায়রার সাবেক মহাসচিব ও ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্ণধার মো. রুহুল আমিন স্বপন।

স্বপন বলেন, কম খরচে বিদেশে কর্মী পাঠাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগের বাস্তবায়নের জন্য এই পদ্ধতি সহায়ক ভূমিকা পালন করবে। এর ফলে বাংলাদেশি কর্মীদের অভিবাসন খরচ কমবে। এবং রেমিট্যান্স আয় উল্লেখযোগ্য হারে বাড়বে।

রুহুল আমিন স্বপন আরও বলেন, এই পদ্ধতিতে কর্মী পাঠানোর ফলে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক ধারা চালু হচ্ছে। শুরুতে কর্মী বাছাইয়ের ক্ষেত্রে পিছিয়ে থাকা ও অসহায় পরিবারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর