বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ভারতের কর্নাটকে হিজাবে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৩, ১৫:২৮

ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া শুক্রবার (২২ ডিসেম্বর) মাইসোরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তার রাজ্যে ‘হিজাব নিষিদ্ধ করার’ আইন প্রসঙ্গে বলেছেন, আমি ইতিমধ্যেই সরকারি কর্তাদের বলেছি, ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে। যার যা খুশি সে তা-ই পরবে।


এর আগে ২০২২ সালের শুরুতে তৎকালীন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করে। সে বছরের জানুয়ারিতে উদুপির একটি স্কুলের ছাত্রীরা প্রাতিষ্ঠানিক নির্দেশনার পরও হিজাব ব্যবহার বাদ দিতে অস্বীকৃতি জানান।

পাঁচ শিক্ষার্থী বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন। কর্নাটক হাইকোর্ট সে সময় তার রায়ে বলেছিল, হিজাব পরা ইসলামের বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষার্থীদের ড্রেস কোড নির্ধারণের অধিকার রাখে। পরে বিষয়টি ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। তবে সেখানেও একটি বিভক্ত রায় দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারের জনসভায় মুখ্যমন্ত্রী ব্যক্তির পোশাক পরার স্বাধীনতা প্রসঙ্গে বলেছেন, আপনি কী খাবেন, কী পরবেন—এগুলো একান্তই আপনাদের নিজস্ব ইচ্ছা। এখানে আমি আপনাদের বাধা দেওয়ার কে?


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর