বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

জীবনের ৫৮তম বসন্তে পা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:০৮

জীবনের ৫৮তম বসন্তে পা রাখলেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। বুধবার (২৭ ডিসেম্বর) বলিউডের এই সুপারস্টারের জন্মদিন।


১৯৬৫ সালের এই দিনে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন সালমান। তার পুরো নাম আবদুল রশিদ সেলিম সালমান খান।
সালমানের জন্মদিন মানেই যেন বাড়তি উত্তেজনা। জন্মদিন উপলক্ষে প্রতি বছরই বিশেষ কোনো না কোনো পরিকল্পনা রাখেন সালমান খান। নিজের মতো উদযাপনের পাশাপাশি দর্শকদের জন্যও চমক রাখেন ভাইজান। জন্মদিনের আগেই যা নিয়ে কোনো না কোনো ইঙ্গিত মেলে। তবে এবারের জন্মদিনে দর্শকদের জন্য কী চমক নিয়ে হাজির হচ্ছেন সালমান, তার এখনো কোনো ইঙ্গিত মেলেনি।

চলতি বছরের সিনেমা বক্স অফিস ভাগ্যটা তেমন একটা জমজমাট ছিল না সালমানের। তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেলেও সেগুলো দর্শক মন ছুঁতে পারেনি। এমনকি তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’ও তেমন ব্যবসা করতে পারেনি। কিন্তু তারপরও যেন দমে নেই সালমান। তার পাইপলাইনে এখনো রয়েছে বেশ কিছু সিনেমা।

ইতোপূর্বেই যশরাজ ফিল্মসের তরফে অ্যাকশন ড্রামা ঘরানার সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’ নির্মাণেই ইঙ্গিত মিলেছিল। যার শুটিং শুরু হবে ২০২৪ সালে এমনটাও জানা গিয়েছিল। এছাড়াও সালমানের হাতে রয়েছে করণ জোহর পরিচালিত একটি সিনেমার কাজ। নাম ‘দ্য বুল’, যেটি মুক্তি পাবে ২০২৫ সালের ঈদে। সেই সঙ্গে সুরাজ বরজাতিয়ার সঙ্গে একটি চলচ্চিত্রের পরিকল্পনাও রয়েছে সালমানের।

এদিকে, গুঞ্জন রয়েছে ‘কিক টু’ এবং ‘দাবাং ফোর’ ও আসার। তবে আসন্ন ঈদে তার কোন সিনেমা মুক্তি পাবে সে নিয়ে এখনো ঘোষণা আসেনি। হতে পারে এবারের জন্মদিনেই সেই ঘোষণা দেবেন সালমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর