বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:২৫

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।


এর আগে বুধবার ভোর ৪টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, দিক নির্ণেয় না করতে পারায় পাঁচটি ফেরি মাঝ পদ্মায় আটকে ছিল। কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি গুলো তীরে এসে পৌঁছেছে। ফেরি চলাচল সাময়িক সময় বন্ধ থাকায় বেশ কিছু সাধারণ পণ্য বোঝাই ট্রাক পারের অপেক্ষায় রয়েছে এবং অপেক্ষাকৃত যানবাহনগুলো সিরিয়ালি পার করা হচ্ছে।

পাটুরিয়া ফেরি ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ভোরে দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। নদীতে কুয়াশার তীব্রতা কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর