বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

কালিয়াকৈরে ভোটারদের উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:১০

গাজীপুরের কালিয়াকৈরে বুধবার(২৭ ডিসেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে কালিয়াকৈর পৌরসভার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দ্য গুহ’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নি অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী। এ সময় প্রধান অতিথি হিসেবে গাজীপুর জেলা প্রশাসক ও রিটানিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুরের পুলিশ সুপার কাজী সফিকুল আলম বিপিএম ও গাজীপুর জেলা নির্বাচন অফিসার এ এইচ কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর থানার ওসি এএফ এম নাসিম, কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, পৌর কাউন্সিলর আহাদ আলী, খাত্তাব মোল্লা, আবুল কাশেম, মোয়াজ্জোম হোসেন, আমিনুল ইসলাম, মাসুম আলী, নাজমা বেগম, শাহনাজ বেগমসহ সাধারন ভোটার, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীরা। সভায় অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।

এসময় গাজীপুরের পুলিশ সুপার কাজী সফিকুল আলম বিপিএম বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে, আমরা সবাই তাদের সফল হতে দিবো না। ভোট আপনাদের অধিকার, এই অধিকার নষ্ট হতে দিবেন না। কেউ ভয় পাবেন না, কেউ ভয় দেখাতে পারবে না। মাঠে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ সকল আইনশৃঙ্খলাবাহিনী থাকবে। আমরা অপনারা মিলে উৎসব মুখর নির্বাচন করতে চাই।

গাজীপুর জেলা প্রশাসক ও রিটানিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সুষ্ঠ নিরপেক্ষ ভয়ভীতিহীন নির্বাচন হবে। আর কোনো পুলিশ ও প্রশাসন ভয়ের কারণ হয়ে দাঁড়ালে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। এমন কি তাদের চাকরিও চলে যেতে পারে। তাই আপনারা নির্ভয়ে উৎসবের সঙ্গে ভোট দিবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর