বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

নির্বিঘ্নে গিয়ে ভোট দেবেন, ভয়ের কোনো কারণ নেই : ইসি রাশেদা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমরা ভোটারদের জন্য একটি গণপ্রতিনিধিত্ব আইন করেছি। ভোটাররা তাদের নিজ নিজ কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর কোনো ব্যতয় ঘটলে তারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক জানালে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চারটি সংসদীয় আসনের নির্বাচন কেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার, প্রার্থী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন ইসি।



তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে জনসচেতনতা তৈরিতে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি।

এসময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মো:মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম ২২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার বিন মোদাসসির আলী, জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিনসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর