মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬, ২৬শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বাবা হলেন রাম চরণ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
২০ জুন ২০২৩, ১৪:০২

রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা

১৭ জুন মঙ্গলবার সাত সকালেই সুখবর দিলেন দক্ষিণের জনপ্রিয় দম্পতি রাম চরণ আর উপাসনা। উপাসনার কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।

বলার অপেক্ষা রাখে না, এই দিনটার অপেক্ষায় ছিলেন রামচরণ আর উপাসনা। বিয়ের ১১ বছর পর তাঁরা মা–বাবা হলেন। এদিকে রাম চরণের বাবা দক্ষিণি মেগাস্টার চিরঞ্জীবী দাদা হলেন। তাই আজ কোনিডেলা পরিবারে বাঁধন হারা উচ্ছ্বাস।

গত বছর ডিসেম্বরেই রামচরণ আর উপাসনা জানিয়েছিলেন যে তাঁরা তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। ১৭ জুন সকালে হায়দরাবাদের অ্যাপেলো হাসপাতালে উপাসনা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এর আগে হাসপাতাল থেকে রামচরণ আর উপাসনার এক ভিডিও প্রকাশ্যে এসেছিল। আর তার কয়েক ঘণ্টা পরই সুখবর শোনালেন এই তারকা দম্পতি।

 

 

তাঁদের মা–বাবা হওয়ার খবর হায়দরাবাদের অ্যাপেলো হাসপাতাল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে।

 

হাসপাতালটি এক মেডিকেল বুলেটিন শেয়ার করে লিখেছে, ‘২০ জুন ২০২৩-এ হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপেলো হাসপাতালে শ্রীমতী উপাসনা কামিনেনী কোনিডেলা আর রামচরণের এক সন্তান এসেছে। শিশু আর মা সুস্থ আছেন’।

 

 

রাম চরণ আর উপাসনার হাসপাতালে আসার নানা ভিডিও আর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেয়ে গিয়েছিল। আর তার পর থেকে ভক্তরা সুখবরের অপেক্ষায় ছিলেন। এই বছরের শুরুর দিকে ‘মাতৃদিবস’ উপলক্ষে উপাসনা ১১ বছর পর তাঁর মা হতে যাওয়ার অনুভূতির কথা এক আবেগঘন পোস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্ত করেছিলেন।

 

‘মাগাধিরা’ ছবির জন্য দারুণ জনপ্রিয় ভারতের দক্ষিণের অভিনেতা রাম চরণ। রাম চরণের স্ত্রী উপাসনা ভারতের নামকরা অ্যাপোলো চ্যারিটির ভাইস চেয়ারম্যান ও ‘বি পজিটিভ’ ম্যাগাজিনের প্রধান সম্পাদক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর