বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ঢাকা চেম্বারের প্রাক্তন সভাপতি আলী হোসেন-এর মৃত্যুতে ডিসিসিআই’র শোক প্রকাশ

প্রেস রিলিজ

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৪, ১৩:২০

 

 

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর প্রাক্তন সভাপতি আলী হোসেন গত ০২ জানুয়ারি, ২০২৪ তারিখে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১.৩০ ঘটিকায় ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

তাঁর মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি আশরাফ আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মরহুম আলী হোসেন ১৯৯৬ সালে ঢাকা চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

বিশিষ্ট শিল্পপতি আলী হোসেন ‘হোসেন গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ’এবং ‘তেজগাঁও রি-রোলিং কোম্পানী লিমিটেড’-এর চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন এবং তাঁর প্রতিষ্ঠানসমূহ ভোগ্যপণ্য, স্টিল রি-রোলিং মিলস্, কোল্ড স্টোরেজ, টেক্সটাইলস মিলস্ নির্মাণ, কেমিক্যাল এবং অটো এ্যাসেম্বলিং প্রভৃতি ব্যবসার সাথে সম্পৃক্ত।

 

মরহুমের ১ম জানাজার নামাজ আগামীকাল (শুক্রবার) সকাল ১০.০০ ঘটিকায় পুরোনো ঢাকার আলু বাজার বড় মসজিদ, ২য় জানাজা সকাল ১১.৩০ ঘটিকায় তেজগাঁও রহিম মেটাল মসজিদ ও ৩য় জানাজা বাদ জুমা শুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর