বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গাজীপুরে ভোটকেন্দ্রসহ ৩ স্কুলে অগ্নিসংযোগ

জে, এ, রকিব মৃধা - শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৪, ১৫:৫৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে গাজীপুরে ভোটকেন্দ্রসহ তিন স্কুলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ২.৩০ মিনিটের দিকে দুর্বৃত্তরা টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে, রাত সোয়া ১টার দিকে গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাতের কোনো এক সময় বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান দৈনিক নাগরিক সংবাদকে জানান, রাত ২টা ৪০ মিনিটে বিদ্যালয়ের নাইট গার্ড মো. আফাজ উদ্দিন স্কুলে অগ্নিকাণ্ডের খবর জানান। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একে একে বিদ্যালয়ের ৯টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৯টি কক্ষ, কক্ষে থাকা ৪টি কম্পিউটার, ৫টি ট্যাব, একটি ৫৬ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, ৪টি আলমারি, ১৫টি ওয়াল ক্যাবিনেটসহ বিভিন্ন জরুরি কাগজপত্র ও মূল্যবান মালামাল পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান বলেন, খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

গাজীপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় টিঅ্যান্ডটি হাইস্কুলের আগুন এবং এক ঘণ্টার চেষ্টায় পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগুন নেভানো হয়েছে। প্রাথমিকভাবে দুটি স্কুলেই দাহ্যপদার্থ ঢেলে অগ্নিসংযোগের আলামত পাওয়া গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর