বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

জাল ভোট দেওয়ায় যুবককে কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৬:৫৫

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে নৌকা প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে মাহাতাব হোসেন রুদ্রু (২২) নামে এক ‍যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার উলিপুরের বড়াবুড়ি ইউনিয়নের মণ্ডলের হাট উচ্চ বিদ্যালয় ১১১নং কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভয়ভীতি দেখিয়ে উলিপুরের রামেশ্বর গ্রামের ওহিয়ার রহমানের ছেলে মাহাতাব হোসেন রুদ্রু নৌকা মার্কায় জাল ভোট দিতে গেলে পুলিশ আটক করে। খবর পয়ে তাৎক্ষণিক বিচার আদালত, নির্বাচন এলাকা ২৭ কুড়িগ্রাম-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ঘটনাস্থলে এসে আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন।

আদালতের সামনে দোষ স্বীকার করায় বিচারক মাহাতাব হোসেনকে পাঁচ বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।

একই সঙ্গে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত মাহাতাব হোসেন রুদ্রু এবং প্রত্যাহার করা প্রিজাইডিং কর্মকর্তা পুলিশ হেফাজতে রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর