বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বগুড়া-৫

শেরপুর-ধুনট আসনে মজিবর রহমান মজনু বেসরকারি ভাবে নির্বাচিত

আতাউর রহমান,শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ২১:৫৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকায় ২০ টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১৮৮ টি কেন্দ্রে শান্তিপুর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে আওয়ামীলীগ সহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন।

এদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৯৮ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মাওলানা নজরুল ইসলাম মিনার প্রতীক ৪ হাজার ১০৫ ভোট পেয়েছেন।

এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) রাসেল মাহমুদ মশাল প্রতীকে ১ হাজার ৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির মামুনুর রশিদ ডাব প্রতীকে ২ হাজার ৪২৫ ভোট এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর আলী আসলাম হোসেন রাসেল টেলিভিশন প্রতীকে ২ হাজার ১৯১ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৪২২ টি। এর মধ্যে ২ লাখ ৭২ হাজার ২৮৪ পুরুষ ভোটার ও ২ লাখ ৮০ হাজার ১৩৮ জন মহিলা ভোটার রয়েছেন।

৭ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে ভোট গ্রহণ শেষে দুই উপজেলার উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার চূড়ান্তভাবে বেসরকারিভাবে মজিবর রহমান মজনুকে ঘোষণা দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর