বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

কানাডীয় নির্বাচন পর্যবেক্ষকদের সম্পর্কে যা বলল হাইকমিশন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪, ১৮:২৯

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ ও মতামত জানানো কানাডীয় পর্যবেক্ষকরা কানাডা সরকারের প্রতিনিধি নয় বলে জানিয়েছেন ঢাকায় কানাডীয় হাইকমিশন।

আজ সোমবার(৮ জানুয়ারি) ঢাকায় কানাডীয় হাইকমিশন তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে বাংলায় এক বার্তায় জানায়, ‌বাংলাদেশে ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক প্রেরণ করেনি। পর্যবেক্ষক হিসেবে চিহ্নিত কানাডিয়ান নাগরিকদ্বয় স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন বিষয়ে তাঁদের প্রদত্ত মতামতের সঙ্গে কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই।


নির্বাচন পর্যবেক্ষণে আসা কানাডীয় পর্যবেক্ষকরা নিজেদের কানাডা সরকারের প্রতিনিধি বলে দাবি করেননি। তবে কিছু গণমাধ্যম ওই পর্যবেক্ষকদের প্রতিক্রিয়াকে কানাডা সরকারের প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপন করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর