বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

রুমানা আলী টুসি

“তারা আওয়ামী লীগেরই মানুষ, তারা আমাদেরই মানুষ”

জে, এ, রাকিব মৃধা, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪, ১৯:২০



গাজীপুর-৩ আসনে নৌকা প্রতীকে ২৪ হাজার ৫২২ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য শ্রীপুরের শান্তি কন্যা রুমানা আলী টুসি। ফলাফলের পর  রোববার রাত ১১টায় সর্বস্তরের জনপ্রতিনিধি, নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশ্যে শান্তির ডাক দিয়ে তিনি শ্রীপুরে দেওয়া বক্তব্যে বলেন, “তারা (পরাজিত প্রার্থী ও তার কর্মীরা) কিন্তু আমাদের বাইরের কেউ না, এই জনপদেরই মানুষ। তারা আওয়ামীলীগেরই মানুষ, তারা আমাদেরই মানুষ। সবাই কিন্তু একসঙ্গে আমরা চলেছি একটা সময়। তারা আমাদের শত্রু ছিল, এটা মনের ভেতরে রাখবেন না। নির্বাচন হয়েছে। এতে জয়-পরাজয় থাকবেই, এটাই নিয়ম।”

রুমানা আলী নির্বাচনে ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। তিনি ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট।

রুমানা আলী নেতা–কর্মীদের বিজয় মিছিল করতে অনুৎসাহিত করে বলেন, যারা আজকে পরাজিত হয়েছেন, তাদের তো মনটা খারাপ। তারা সংক্ষুব্ধ হয়ে আছেন। আপনারা তো ক্ষুব্ধ নন। আপনারা আনন্দিত। একটা মানুষের যখন মন খারাপ থাকে, তখন সে কিন্তু অন্য রকম কিছু করতে পারে। আমাদের সহনশীলতার সঙ্গে তাদের দেখতে হবে, খুব নম্র ব্যবহার দিয়ে তাদের মনটা জয় করতে হবে।

নেতা–কর্মীদের সহনশীল হওয়ার নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, যে যত বড়র দিকে যায়, তাকে তত নম্র হতে হয়। আপনাদের কাছে আমি নম্রতা, ভদ্রতা, সভ্যতা এবং সহনশীলতা আশা করি, যাতে কোনোভাবে তাদের দিকে তাকিয়ে কটূক্তিও আমরা না করি। কারণ, তারা তো আপনাদেরই, আমাদেরই মানুষ। আমাদের সমাজের বাইরের তো না। তাদের নিয়েই তো পথ চলতে হবে। তাদের নিয়ে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশে তো একা আমরা এই কয়েকজন না। আমাদের মধ্যে পারস্পরিক ভালো সম্পর্ক তৈরি করতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর