বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৪, ১০:৪৮

রাজধানীতে আলাদা ঘটনায় মগবাজার ও দক্ষিণখান আশকোনা রেলগেটে ট্রেনে ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর রেলস্টেশনে প্রবেশের আগে আশকোনা রেলগেটে টেনের ধাক্কায় আহত হয় অজ্ঞাতপরিচয় ৩০ বছর বয়সী এক যুবক।

রাত সাড়ে নয়টার দিকে মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কা লাগে রেজওয়ান খান সাইমুনের।

ঢাকা রেলওয়ে থানাধীন বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শানু মং মারমা জানান, সন্ধ্যা ছয়টার দিকে আশকোনা রেলগেটে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ওই যুবকের। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে পথচারী মো. মামুন জানান, মগবাজার রেলগেটে বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় আহত হয় সাইমুন নামে আরেক যুবক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রেজওয়ান খান সাইমুনের বাবার নাম আব্দুল মান্নান। মগবাজারের নয়াটোলায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর