বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

রংপুর রাইডার্সের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৪, ১৫:০২

বিপিএলের দশম আসর সামনে রেখে নিজেদের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আজ থেকে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স।

সকাল ১১টা ৩০ মিনিট থেকে অনুশীলন শুরু করে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। শুরুতে না থাকলেও দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রংপুরের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব এবার রংপুর রাইডার্সের হয়ে খেলবেন।



আজ প্রথমে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যান সাকিব। যদিও সেখানে রানিং কিংবা ব্যাটিং কিছুই করেননি। মিরপুর থেকে সরাসরি রংপুরের অনুশীলনে এসেছেন এই অলরাউন্ডার।

স্থানীয় ক্রিকেটারদের নিয়ে মূলত আজ থেকে অনুশীলন শুরু করেছে রংপুর।


জাতীয় দলের বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী ও পেসার হাসান মাহমুদ আছেন আজকের অনুশীলনে। এ ছাড়াও বাঁহাতি পেসার আবু হায়দার রনি ও বাঁহাতি স্পিনার হাসান মুরাদ আছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর