বৃহঃস্পতিবার, ১২ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি

এই সরকারের আমলেই মেডিকেল কলেজ ও মেঘনায় সেতুসহ রায়পুরার অবশিষ্ট উন্নয়ন করবো

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৪, ১৭:০৬

 
১৯৯৬ সালে নরসিংদীর রায়পুরা উপজেলায় মাত্র দেড় কিলোমিটার পাকা সড়ক পেয়েছিলাম, পর্যায়ক্রমে এখন সাড়ে ৪ শত কিলোমিটার পাকা সড়ক হয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলেই দেশের অন্যতম বৃহৎ রায়পুরা উপজেলার চরাঞ্চলসহ ব্যাপক উন্নয়ন করেছি, এ সরকারের আমলেই অবশিষ্ট উন্নয়ন কাজ করা হবে বলে জানিয়েছেন সপ্তমবারের মত নরসিংদী-৫(রায়পুরা)থেকে নির্বাচিত হওয়া সাংসদ সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
মঙ্গলবার দুপুরে রায়পুরায় নির্বাচনী কার্যালয়ে উপজেলার শিক্ষক সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর সাথে রাজনীতিতে অংশ নেয়া বর্ষিয়ান এই রাজনীতিবিদ আরও বলেন, যাদেরকে নেতা বানিয়েছিলাম তাদের অনেকেই ভোটে আমার বিরোধীতা করেছেন কিন্তু কর্মীরা করেননি বলেই ৭ম বারের মত বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। রায়পুরায় যত উন্নয়ন করেছি আরও বাকি রয়েছে সেগুলো করবো। এরমধ্যে চরাঞ্চলের যোগাযোগের জন্য মেঘনা ব্রীজ, মেডিকেল কলেজ এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সড়ক যোগাযোগ ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেয়া হবে। এ বিষয়ে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজিউদ্দিন আহমেদ রাজুর সহধর্মিণী কল্পনা রাজি উদ্দিন, সাংসদ পুত্র রাজিব আহমেদ পার্থ, উপজেলা আ' লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড, ইউনুস আলী ভূইয়া, হাজী আব্দুস ছাত্তার, ডা মুগল হোসেন ও পৌর মেয়র মো জামাল মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম শাহিন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিলন মাষ্টার প্রমূখ। এ ছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর