শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গাজীপুরের কালিয়াকৈর

সড়ক দুর্ঘটনায় নিহত এক

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৪, ২০:১৩

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।  মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার  হিজলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ছোটছত্রগাছা এলাকার  ওছমান শেখের মেয়ে রোকসানা আক্তার (২৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোকসানা কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় টাঙ্গাইলের মির্জাপুর থেকে ছেড়ে আসা মুত্তাকিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের ওপর উঠে যায়। এসময় ওই বাসের ধাক্কায় রোকসানা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে ঘাতক বাসটি আটক করে পুলিশ খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা গেলেও চালাক ও হেলপার ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছে। তবে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর