শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

নামাজরত বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করলো ভাতিজা ও নাতিরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪, ১৩:০৯

সিরাজগঞ্জের তাড়াশে ফাতেমা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে নামাজরত অবস্থায় পিটিয়ে আহত করার ৫দিন পর তার মৃত্যু হয়েছে।

পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধার ভাতিজা ও নাতিরা (ভাতিজার ছেলে) তাকে বেধড়ক পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।


শুক্রবার (১২ জানুয়ারি) সকালে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এর আগে সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের বড়ভাটরা গ্রামে মারধরের ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম ওই গ্রামের মৃত হাসমত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে ফাতেমার ছেলের বউ রেশমার সঙ্গে ভাতিজা নজরুল ইসলামের পুত্রবধূ মীমের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ফাতেমার ভাতিজা নজরুল ইসলাম, নজরুলের ছেলে আরিফ, আরেক ভাতিজা আলমাছ আলী ও আলমাছ আলীর দুই ছেলে বাদশা ও ইমন মিলে লাঠিসোঁটা নিয়ে হামলা ও মারধর শুরু করে। তারা নিহতের দুই পুত্রবধু রেশমা ও মেহেরজানকে মারধর করার পর ঘরের ভেতরে গিয়ে নামজরত অবস্থায় থাকা বৃদ্ধা ফাতেমাকে মারধর করে গুরুতর আহত করেন।

তাকে ওইদিন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হলে বুধবার তাকে বাড়িতে আনা হয়। শুক্রবার সকালে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর