শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

পূর্ব-পশ্চিমকে একসঙ্গে নিয়েই এগোতে চাই

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৪, ১৪:৩৭

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের পর পূর্ব-পশ্চিম সব দেশই আমাদের সঙ্গে কাজ করতে অভিপ্রায় ব্যক্ত করেছেন। তাই আমরা পূর্ব-পশ্চিমকে একসঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।


রোববার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ড. হাছান মাহমুদ। মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় এক প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে সব দেশেরই কম বেশি প্রশ্ন থাকে। নির্বাচনের পর ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশি পর্যবেক্ষকরা দেখা করতে গিয়েছিলেন। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক প্রধানমন্ত্রীকে বলেছন, ভালো একটি নির্বাচন হয়েছে। তবে আমাদের দেশেও নির্বাচন নিয়ে প্রশ্ন থাকে। নির্বাচনের পর পূর্ব-পশ্চিম সব দেশই একযোগে কাজ করতে অভিপ্রায় ব্যক্ত করেছেন।

এখন কোনো ধরনের চাপে আছেন কি না জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে গভীর চাপ, মধ্যম চাপ, বহু ধরনের চাপ ছিল, তবে সব চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। এখন কোনো চাপ অনুভব করছি না। তবে আমরা বিশ্বাস করি, সব দেশেরই পর্যবেক্ষণ থাকেন, আমরা সেগুলোর মূল্য দেই।

রোহিঙ্গা ইস্যুতে ড. হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা অব্যাহত আছে। কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান হবে বলে আশা করি।

নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সব দেশেরই ন্যারেটিভ থাকে। তবে দিন শেষে আমরা সবাই একযোগে কাজ করবো।

এক প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, ইকোনমিক ডিপ্লোম্যাসিতে গুরুত্ব দিতে চাই। আমরা শুধু পশ্চিমা নয়, পূর্বদিক ও আফ্রিকা অঞ্চলে বাজার সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্ত্রণালয়ে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর