শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রতিশ্রুতি পূরণে অগ্রাধিকার দেবো

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৪, ১৬:০৩

নবনিযুক্ত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, কমিটমেন্ট (প্রতিশ্রুতি) পূরণ করার ক্ষেত্রে আমি প্রায়োরিটি (অগ্রাধিকার) দেবো। যে কাজগুলো বিগত দিনে হয়ে আসছে, সেগুলো তো আর থেমে থাকবে না, সামনের দিকে এগিয়ে যাবে।

সেই কাজগুলোকে আমরা সমান্তরালে এগিয়ে নিয়ে যাব।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে রোববার (১৪ জানুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় নিয়ে রুমানা আলী বলেন, আমি চেষ্টা করব যাতে সমন্বয়টা হয়। যাতে সবাইকে একটা সুন্দর জায়গায় নিতে পারি। কারণ, এটা তো জেনারেশন তৈরির একটা জায়গা। সেখানে আমাদের স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। কারণ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের স্মার্ট নাগরিক দরকার। সে জায়গা থেকে আমাদের কাজ শুরু হবে।

গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রুমানা আলী। টানা পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রয়াত সদস্য অ্যাডভোকেট রহমত আলীর কন্যা রুমানা আলী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর