শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধের মৃত্যু

হারুনূর রশিদ ,নরসিংদী

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪, ১০:৫৯

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধাক্কায় মো. সাত্তার মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
স্বজনদের দাবি, প্রতিপক্ষ শফিকুল ইসলামের ধাক্কায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে নিহত সাত্তার মিয়ার সাথে একই এলাকার শরিফুল ইসলামের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে তাদের উভয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। হাতাহাতির একপর্যায়ে শরিফুল বৃদ্ধ সাত্তার মিয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, 'বিকেল ৪টা ২০ মিনিটে সাত্তার মিয়া নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসাপাতালে আনা হয়। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা নিবেন।'

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম এ বিষয়ে জানতে চাইলে কোন বক্তব্য না দিয়ে সুকৌশলে বিষয়টি এড়িয়ে যান। পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর