শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

পাটুরিয়ায় ফেরিডুবি

জীবিত উদ্ধার ১০, নিখোঁজ একজন

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪, ১১:২৭

মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে ৯ যানবাহনসহ ‘রজনীগন্ধ্যা’ নামের ফেরিডুবির ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।


বুধবার (১৭ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার।

তিনি বলেন, আজ সকাল সোয়া ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। ডুবে যাওয়া ফেরি থেকে দশজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বাকি এক জনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে প্রধান করে মোট পাঁচ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফেরি উদ্ধারের জন্য দৌলতদিয়া ঘাট থেকে উদ্ধারকারী জাহাজ হামজা রওনা হয়েছে বলেও তথ্য দেন তিনি।

এর আগে ৬ জনকে জীবিত উদ্ধারের তথ্য দিয়েছিলেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, যানবাহন নিয়ে ফেরি ডোবার সংবাদ সকাল ৮টা ১৬ মিনিটে পাই। খবর পেয়েই আরিচা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরিরা ঘটনা স্থলের দিকে রওনা দিয়েছেন। এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আাগে, বুধবার সকালে রজনীগন্ধা নামের ওই ইউটিলিটি ফেরি তীরে ভিড়তে এসে ৯টি যানবাহন নিয়ে ডুবে যায়। দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকার্য চলমান রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর