শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

মাঝ আকাশে কেবিন ক্রুকে কামড়ে দিলেন যাত্রী অতঃপর...

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪, ১৬:২৫

নেশাগ্রস্ত এক যাত্রী মাঝ আকাশে কেবিন ক্রুকে কামড় বসিয়ে দিলে ঘটে বিপত্তি। এ ঘটনায় তড়িঘড়ি রুট বদল করে ফ্লাইট অবতরণ করতে বাধ্য হলেন পাইলট। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলের দিকে উড়ে গেলেও এএনএ-এর একটি বিমান আবার টোকিওতে ফিরে আসতে বাধ্য হয়েছে। আজ বুধবার জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) এই তথ্য জানিয়েছে।


এএনএ এর একজন মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ৫৫ বছর বয়সী এক যাত্রী অতিমাত্রায় মাতাল অবস্থায় এক ক্রু সদস্যের হাতে কামড় বসিয়ে দেন। ওই ক্রু হালকা আহত হয়েছেন বলে জানা গেছে। অভিযুক্ত যাত্রী একজন আমেরিকান বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর ১৫৯ জন যাত্রী নিয়ে বিমানের পাইলট প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে জাপানের হানেদা বিমানবন্দরে আবার ফিরে আসে।


ওই যাত্রীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিপ্পন এয়ারওয়েজ জানিয়েছে।
জাপানের সম্প্রচার মাধ্যম টিবিএস জানিয়েছে, তদন্তকারীরা বলেছেন, ‘ওই যাত্রী মাতাল অবস্থায় কী আচরণ করেছে, তা মোটেও মনে করতে পারছে না।’ ঘটনাটির কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে, কিছু ব্যবহারকারী তাঁর এই আচরণকে ‘জম্বি মুভির’ সঙ্গে তুলনা করে উপহাস করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর