শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

মেহেরপুরে আগুন পোহাতে গিয়ে দিনমজুর অগ্নিদগ্ধ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৫:১৩

মেহেরপুরের গাংনীতে আগুন পোহাতে গিয়ে শাহাদুল ইসলাম(৫০) নামের এক দিনমজুর অগ্নিদগ্ধ হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) দিবাগতরাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শাহাদুল ইসলাম উপজেলার কল্যানপুর গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, শরীরে তাপ নেওয়ার জন্য আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে শাহাদুল। এসময়ে তার শরীরে থাকা পোশাকে অসাধানবশত আগুন লেগে যায় । স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া শারমিন জানান, শাহাদুল ইসলামের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনও বার্ন ইউনিট না থাকায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর