শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৮

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৪, ১৭:৫২

চীনের পূর্বাঞ্চলে একটি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত ও আটজন আহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের চাংঝো এলাকায় ভোর ৩টা ৩৮ মিনিটে বিস্ফোরণটি ঘটে। চাংঝো শেনরং মেটাল সাই-টেক কোম্পানি লিমিটেডের উৎপাদন কেন্দ্রের ওয়ার্কশপে এ বিস্ফোরণ হয়। কারখানাটি উজিন জেলায় অবস্থিত।

বিস্ফোরণের কারণ খুঁজে বের করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল তাদের অভিযান শেষ করেছে। তদন্তের পাশাপাশি দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য কাজ চলছে।

জেলার জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এতে আটজন সামান্য আহত হয়েছেন।

গত বছরের মে মাসে চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের লিয়াওচেং শহরে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরির কারখানায় বিস্ফোরণে নয়জন নিহত হন। এছাড়া গত বছরের নভেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি কারখানায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর