শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

পল্লবীতে ৫০০ ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৪, ১৮:২৭

রাজধানীর পল্লবী এলাকা থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। তারা হলেন মোসা. ফাতেমা বেগম ওরফে ফতু ও মোছা. রেজিয়া বেগম।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে পল্লবী থানা পুলিশ সংবাদ পায় বাউনিয়াবাদ এলাকায় দুইজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিরা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আসামি করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর