শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

লক্ষ্মীপুর

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশ সুপার

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৪, ১৭:০৭

লক্ষ্মীপুরে পুলিশের পক্ষ থেকে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দিবাগত রাতে লক্ষ্মীপুর পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করেন।


মধ্যরাতে নির্ঘুম রাত জেগে শীতার্ত মানুষকে খুঁজে তাদের গায়ে মমতার পরশ একটি করে শীতবস্ত্র (কম্বল) জড়িয়ে দেন তিনি।
ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, মেঘনা নদীর কূলে মানতা জনগোষ্ঠী, বিভিন্ন হাট-বাজার ও জেলা শহর এলাকায় অসহায়, ভবঘুরে এবং প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার। পুলিশ সুপারের কম্বল পেয়ে শীতার্তরা খুশি হয়েছেন।

উত্তর তেমুহনীতে বসবাস করা নাজমা বেগম বলেন, আমাকে গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন এসপি স্যার। এতদিন কাপড় গায়ে দিয়ে ঘুমাইসি। শীত সহ্য করতে পারছিলাম না। এখন কম্বল গায়ে দিয়ে ঘুমাব।


পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আমি রাতের বেলা শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরে গরীব-অসহায় সম্বলহীন মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করেছি। হাড় কাঁপানো শীতে শিশুরাও অসুস্থ্য হয়ে পড়েছে। তাই একটু উষ্ণতার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, (সদর সার্কেল) মো. সোহেল রানা, ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া ও সদর মডেল থানার (ওসি-তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়াসহ প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর