শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

হায় ললিতা!

রাহুল রাজ

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৪, ১৯:৫২

হায় ললিতা, তোমার যৌবনে
আজীবন কি বসন্ত থাকবে ?
এমন করে ভালোবাসা,
দেহ দিয়ে দেহ কেনা।


পানসে ঠোঁটের লাল রং
শরীরের এই আলগা ঢং
সবকিছুই বাষ্প হবে
বর্ষায় ভিজতে তখন কে আর
পথিক হবে ?


নবযৌবনারা নতুনভাবে
যারা তোমার সঙ্গী হবে-
সেই নবীনাই কাড়বে তোমার
ভাগের ভাত।
বলবে, ‘বুড়ি, হতচ্ছাড়ি
বুড়ি হয়েও-
দেহভোগের স্বাদ মেটেনি’।


রূপের মোহে এখন যারা
খোরাক তোমার-
তারাই তখন ফেরাবে চোখ
নবযৌবনের যুবতী পেয়ে।


কাশ্মীরি আঙুর তারাই হবে-
বাসি ফুল হয়ে তুমি লুটাবে পদতলে।
হায় ললিতা, যৌবন যখন ফুরাবে
তখন তোমার কি হবে ?


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর