শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

শেখ হাসিনাকে বেলারুশের প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১০:৪৭

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বেলারুশের প্রধানমন্ত্রী রোমান গোলভচেঙ্কো।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে বেলারুশের প্রধানমন্ত্রী বলেন, বেলারুশ প্রজাতন্ত্র সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আমি আপনাকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই।


রোমান গোলভচেঙ্কো বলেন, আপনার (শেখ হাসিনা) নেতৃত্ব ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সঠিক কৌশলের জন্য এটি নিঃসন্দেহে আপনার প্রতি বাংলাদেশের জনগণের গভীর আস্থার প্রমাণ।

তিনি বলেন, আনন্দের সঙ্গে উল্লেখ করা যায় যে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে সহযোগিতাকে আরও সফলভাবে শক্তিশালী করার জন্য পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমাদের বন্ধুত্বপূর্ণ দুটি দেশের মধ্যে সংলাপ পরিচালিত হয়।

বেলারুশের প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমি দৃঢ় আস্থাশীল যে উভয় দেশের নাগরিকদের কল্যাণে বেলারুশের তৈরি যাত্রীবাহী ও রাস্তা নির্মাণের যন্ত্রপাতি, বৈদ্যুতিক যান এবং ট্রাক্টর সরবরাহের পাশাপাশি ওষুধ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা ফলপ্রসূ দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে অবদান রাখবে। আমি এই সুযোগে একটি সুবিধাজনক সময়ে বেলারুশ ভ্রমণের জন্য আপনাকে পুনরায় আমন্ত্রণ জানাচ্ছি।

রোমান গোলভচেঙ্কো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সুখ এবং দায়িত্বশীল পদে সাফল্য কামনা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর