শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৮শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বাল্যবিবাহ প্রতিরোধে খুলনা বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১৬:২২

খুলনা বিভাগের ১০ জেলায় গত অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এই তিন মাসে একশত ৪৬টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। একই সময়ে চারশত একটি উঠান বৈঠকের মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।

বাল্যবিবাহ প্রতিরোধে খুলনা বিভাগীয় কমিটির সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনাস্থ উপপরিচালকের কার্যালয়ের পক্ষ থেকে এসকল তথ্য জানানো হয়। সভাটি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, এপিএমবি, শিক্ষা ও আইসিটি) ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে তাঁর অফিসকক্ষে সোমবার (২২ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা বলেন, বাল্যবিবাহের নেতিবাচক বিষয়গুলো সাধারণ মানুষকে জানাতে মসজিদের ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। স্কুল—কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এবিষয়ক মোটিভেশনাল কর্মসূচির আয়োজন করা যেতে পারে। বাল্যবিবাহ রোধে বিবাহ নিবন্ধক বা কাজী এবং আইনজীবীদেরও ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ রয়েছে।


সভায় খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসাইন খাঁন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক হাসনা হেনাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর