শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

মেহেরপুরে চালের আড়তে অভিযান, জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪, ১৭:২৩

সারাদেশে চালের অবৈধ মজুত প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা করছে খাদ্য অধিদপ্তর, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর। এরই অংশ হিসেবে মেহেরপুরে অনুমোদন বহির্ভূতভাবে চাউল মজুদ, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রির ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, সদর উপজেলার বমনপাড়ার মেসার্স এম ট্রেডার্স নামক চালের আড়তে খাদ্য বিভাগের অনুমোদন বহির্ভূতভাবে চাল মজুদ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রি ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ১৫ টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর