শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

ইভা আক্তার, গবি

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪, ১৯:১৪

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ছেলে এবং মেয়ে উভয় দলের ক্রিকেট ইভেন্টকে সামনে রেখে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা- ২৪ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড্ডয়নের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। সকলের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরু হয়।


এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, ডিন'স কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান, বিভিন্ন বিভাগের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষক এবং শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, 'আমরা সবাই জানি গণ বিশ্ববিদ্যালয় বরাবরই খেলাধুলায় এগিয়ে। প্রতিবারই আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে আমাদের ছেলে-মেয়েরা বিজয়ী হয়ে এসেছে। তবে ক্রিকেটে আমাদের একটু দুর্বলতা আছে, আশাকরি আমরা সব দুর্বলতা কাটিয়ে সফলতার শিখরে উঠবো। খেলাধুলায় আমাদের যে ঐতিহ্য রয়েছে আমরা তা ধরে রাখবো'।

রেজিষ্ট্রার কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ প্রতিযোগীদের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, 'আমাদের এই আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় সবার অংশগ্রহণ থাকবে। খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। তবে কোনো রকম কোন্দল গ্রহনযোগ্য নয়'।

ক্রীড়া কমিটির সভাপতি মো. শাহ্ আলম খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, 'গণ বিশ্ববিদ্যালয় বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অনেক সুনাম অর্জন করেছে। সুনামের ধারা যেন অব্যাহত থাকে সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি'।

তিনি আরো বলেন, 'যখন যে বিভাগের খেলা হবে সে বিভাগের শিক্ষকরা যেন উপস্থিত থেকে খেলা উপভোগ করে। খেলায় যেন কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে'।

উদ্বোধনী দিনে ছাত্রদের ক্রিকেট খেলায় প্রথম ম্যাচে আইন বিভাগকে ৯ উইকেটে হারিয়ে জয়লাভ করেছে ফলিত গণিত এবং দ্বিতীয় ম্যাচে বিবিএ বিভাগকে ১১ রানের হারিয়ে কোয়ার্টার ফাইনালে মেডিকেল ফিজিক্স।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ৫ টি অনুষদের মোট ১৭ টি বিভাগের ছেলে- মেয়েরা অংশগ্রহণ করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর