শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

রাষ্ট্রদূত শাহাবুদ্দিনের সঙ্গে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৪, ১৬:০১

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুগে ইয়ুশিফুমি আজ (২৪ জানুয়ারি) বুধবার টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিমন্ত্রী ইয়ুশিফুমি দুপুরে বাংলাদেশ দূতাবাসে পৌঁছলে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ ও তাঁর সহধর্মিণী শাহিনা আখতারসহ দূতাবাসের কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।

সাক্ষাৎকালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাপানে সম্প্রতি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ এবং জাপানের সরকার ও জনগণের প্রতি সংহতি জানানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ সম্প্রতি জাপানের মন্ত্রিসভার রদবদলের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় সুগে ইয়ুশিফুমিকে অভিনন্দন জানান।


রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা উল্লেখ করে বলেন, গত বছর এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর জাপান সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। তিনি কৌশলগত অংশীদারিত্ব বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী স্বাক্ষরিত যৌথ ঘোষণা বাস্তবায়নে প্রতিমন্ত্রী ইয়ুশিফুমির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত জানান, জাপানে সম্প্রতি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন এবং এ সংকট মোকাবেলায় বাংলাদেশ সম্ভব সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে।

রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ রোহিঙ্গা সমস্যার সমাধানে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।


তিনি এ সমস্যার সমাধানে এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত, সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসনে জাপানকে আরো উদ্যোগী ভূমিকা পালনের জন্য অনুরোধ করেন।
রাষ্ট্রদূত সম্প্রতি বাংলাদেশের সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের কার্যকালে জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করতে এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর