শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ডেমরা থানা প্রেসক্লাবের নেতৃত্বে ফারুক-বাবু-এনা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৪, ১৭:১০

রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহি সাংবাদিক সংগঠন ডেমরা থানা প্রেসক্লাবের নতুন কমিটি করা হয়েছে। ২০০৫ সালে অসহায় ও নির্যাতিতদের কল্যাণে স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় ডেমরার প্রথম সাংবাদিক সংগঠনটি। ডেমরা থানা প্রেসক্লাবের কার্যকরি সদস্যরা চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আগামী দুই বছরের জন্য নতুন কমিটি চূড়ান্ত করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের জেষ্ঠ্য সদস্য সিনিয়র সাংবাদিক এম আই ফারুক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাবু। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সদস্য এনামুল হক এনা ও প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সদস্য এস এম নাসিম।

ডেমরা থানা প্রেসক্লাবের কার্যকরি কমিটিতে রয়েছে ২১ জন পেশাদার সাংবাদিক। তারা সবাই দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত। সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন মাসুদ, সহ সভাপতি পদে ফারুক আহমেদ সুজন, মো. আরিফুর রহমান সুমন ও মো. টিপু সুলতান।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মো.পাথর আহমেদ, দপ্তর সম্পাদক করা হয়েছে মো. পারভেজ বিন হাসানকে।

সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম নাসিম, সমাজ কল্যাণ সম্পাদক মো. নাসির মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এম রিয়াজুল ইসলাম রিয়াজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস কে রোমা, শিক্ষা ও যুব বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন মো. বিল্লাহ হোসেন।

এছাড়া ডেমরা থানা প্রেসক্লাবের কার্যনির্বাহি সদস্য পদে রয়েছেন মো. আশিকুর রহমান, মো. জহিরুল ইসলাম বাবু, মো. সাইফুল ইসলাম। সব মিলিয়ে ২১ জনের চূড়ান্ত কমিটি ঘোষণা করেছে সংগঠনটির নীতি নির্ধারকরা। হাতে হাত রেখে ক্লাবের উন্নয়নে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কমিটির পদপ্রাপ্তরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর