শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ময়মনসিংহ পল্লী বিদ্যূৎ সমিতি-২

ভূতুড়ে বিলে অতিষ্ঠ গ্রাহকরা

জে, এ, রকিব মৃধা - শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৪, ১২:১৬

অভিযোগে প্রকাশ, প্রায় প্রতি মাসেই ভূতুড়ে বিল নিয়ে পল্লী বিদ্যূৎ সমিতির অফিসে দৌড়াতে হয় গ্রাহকদের। গ্রাহক হয়রানির নিত্য নতুন ঘটনায় এখানকার ব্যবহারকারিরা অতিষ্ঠ।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে ময়মনসিংহ পল্লী বিদ্যূৎ সমিতি-২ এর আওতাভূক্ত বৈরাগীরচালা গ্রামের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বদিউজ্জামান খান খোকার একটি মিটারে রিডিং গ্রহন করা হয় চলতি মাসের ৫ তারিখে।

বিলের কাগজ আসার পর দেখা যায়, সেখানে চলতি ইউনিট দেখানো হয়েছে ৬৩৩০ ইউনিট। মজার বিষয় হল আজ ২৫শে জানুয়ারি উক্ত মিটারের ব্যবহৃত ইউনিট হল ৬২৪৬.৪। অর্থাৎ রিডিং গ্রহনের ১৯ দিন পরও উক্ত ইউনিট ব্যবহার করা হয়নি।

প্রশ্ন হচ্ছে, এ ধরনের ভূতুড়ে আন্দাজে মনগড়া রিডিং দিয়ে পল্লী বিদ্যূৎ হাজার হাজার গ্রাহককে চরম হয়রানি করে চলেছে। তাদের অফিসে বসে মনগড়া রিডিং দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার সংস্কৃতি নতুন নয়।

এতে প্রতি মাসেই অগনীত গ্রাহক ভূতুড়ে বিলের অভিযোগ নিয়ে অফিসে গেলেও সহজে প্রতিকার মিলে না। এ ব্যাপারে প্রতিকার না থাকায় গ্রাহক হয়রানি দিন দিন বাড়ছে বলে অভিযোগ রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর