শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

অগ্রণী ব্যাংক ৯৭৫ তম রায়পুরা শাখার উদ্বোধন

হারুনূর রশিদ ,নরসিংদী

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৪, ১৬:৫৩

প্রান্তিক মানুষের দৌর ঘুরায় ব্যাংকিং সেবাকে সম্প্রসারিত করার লক্ষ্যে বাংলাদেশ অগ্রণী ব্যাংক পিএলসি এর নরসিংদীর রায়পুরায় 'অগ্রণী ব্যাংক রায়পুরা বাজার শাখা' নামে ব্যাংকের একটি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।

আজ (২৭ জানুয়ারি) শনিবার দুপুরে রায়পুরা বাজার সদর রোড এন এম ভবনের দ্বিতীয় তলায় ব্যাংক কার্যালয়ে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ রায়পুরা আসনে সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের নরসিংদী অঞ্চল প্রধান মো শাহজাহান খান। ব্যাংকের ঢাকা অঞ্চলের ২ মহাব্যবস্থাপক মো শামছুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো মুরশেদুল কবির, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, পৌর মেয়র মো জামাল মোল্লা, রায়পুরা উপজেলা সহকারী কমিশন ভূমি মো শফিকুল ইসলাম, রায়পুরা শাখার প্রধান কর্মকর্তা মো আবুল কাসেম ও সিনিয়র সহ কারি কর্মকর্তা মোহাম্মদ মুকিদুজ্জামান ভূইয়া, শাখা ব্যবস্থাপক মো শহীদুল্লাহ খন্দকারসহ ব্যাংকের উর্দ্ধতন নির্বাহী কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক পেশাজীবিসহ গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি বক্তব্যে রাজি উদ্দিন আহমেদ রাজু বলেন, ব্যাংকটি দীর্ঘদিন যাবত সুনাম অর্জন করে চলেছে। এ শাখাটি অন্য অন্য ব্যাংকের চেয়ে গ্রাহক সেবার মাধ্যমে উচ্চতায় অধিস্টিত হবে। আমি নিজে একাউন্ট করেছি। আপনারাও লেনদেন করবেন বলে আশা করি। এই ব্যাংকের উত্তর উত্তর সফলতা কামনা করি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর