শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

দেশীয় অস্ত্র উদ্ধার

খুলনায় পুলিশের অভিযান

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৪, ১৫:৩৩

নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট ৯ম গলির মাথায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ একাধিক মামলার আসামি তৌহিদ-আলামিনের বাড়িতে অভিযান চালিয়েছে খুলনা সদর থানা পুলিশ।

২৬ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের বসত বাড়ি থেকে রামদা, চাপাতি ও বল­ভসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মোঃ তৌহিদ শেখ (৩৫) ও মোঃ আলামিন শেখ (৪০) ৫০, পূর্ব বানিয়াখামার লোহার গেট ৯ম গলির মাথার মোঃ জাহাঙ্গীর শেখের ছেলে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার তৌহিদ-আলামিন দু’ভাই সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার উদ্দেশ্যে নিজ বাড়িতে তাদের সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পনা করছে। এমন সংবাদে রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন নিরালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রেকাবুল হক ও এসআই আব্দুল হান্নান। পুলিশের অভিযান টের পেয়ে তৌহিদ-আলামিন পালিয়ে যায়। তবে তাদের ঘর তল্লাশি করে রামদা, চাপাতি, বল­ভ ও লোহার রডসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র বিস্ফোরক, মারামারি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর