শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

কালিয়াকৈরে ভাইয়ের হাতে খুন

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৪, ১৪:৫৭

গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বাজেবলিয়াদী এলাকায়।


নিহত হলেন- কালিয়াকৈর উপজেলার সাজনধারা এলাকার আফাজ উদ্দিনের ছেলে রেজা সাইদ আল মামুন। তিনি উপজেলা চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজেরে অর্থনীতি বিভাগের প্রধান প্রভাষক ছিলেন।

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক রেজা সাইদ আল মামুনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাইদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাজেবলিয়াদী এলাকায় বংশাই নদীর ধারে নিজের ফসলি জমি দেখতে যান ওই সরকারী শিক্ষক। এসময় কথা কাটা কাটির জেরে তার বড় ভাই মজিবর রহমান ভাতিজা সুমন তাকে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের জিরানী এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যান এলাকাবাসী। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষক রেজা সাইদ আল মামুনকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে ঘাতক ভাই মজিবর রহমান ও তার ছেলে সুমন পালিয়ে যায়। খবর পেয়ে রাত ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, জমি নিয়ে বিরোধের জেরে এক ভাই আরেক ভাইকে খুন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর