শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

নরসিংদীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

হারুনূর রশিদ ,নরসিংদী

প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৪, ১৭:৩০

নরসিংদীর শিবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মায়সা(৭)নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাবো বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইসা বৈলাবো গ্রামের মোর্শেদের মেয়ে।
শিবপুর মডেল থানার এসআই সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিশু মাইসার বাড়িতে মৃত্যুর খবর পৌঁছালে সেখানে শোকের মাতম শুরু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার কাজে নিয়োজিত বালুর ট্রাকটি ঘুরানোর পিছনে নিয়ে যাওয়ার সময় সতর্ক সংকেত দেওয়ার লোক না থাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মায়সার মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপস্থিত জনতা ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: ফরিদ উদ্দিন কে এই বিষয়ে বক্তব্য নিতে বার বার ফোন করে পাওয়া যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর