শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বিয়ের অনুষ্ঠানে আসার সময় প্রাণ গেল ২ ভাইয়ের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৪, ১১:০৬

রাজবাড়ীর গোয়ালন্দে বিয়ের অনুষ্ঠানে আসার সময় মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

 

৩১ জানুয়ারি বুধবার রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের নবুওছিমদ্দিন পাড়ার সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭)।

স্থানীয় ইউপি সদস্য মীরা বেগম বলেন, নিহতদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল।সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই একভাই গাজীপুর থেকে আসছিলেন। আরেক ভাই দৌলতদিয়া ঘাট থেকে তাকে এগিয়ে আনতে গিয়ে তাদের মৃত্যু হয়।

রাজবাড়ী সদর উপজেলার খানখানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবার তাদের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল।একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের আহলাদীপুর হাইওয়ে থানার ওসি এম আল মামুদ বলেন, মাটিবাহী ট্রাকের চাপায় আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।ট্রাকের চালক হেলপার পালিয়েছেন।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর