শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

লক্ষ্মীপুরে মাদকসহ ৪ যুবক গ্রেফতার

খোরশেদ আলম রনি , লক্ষ্মীপুর

প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৫৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ ফেব্রয়ারি) দুপরে তাদেরকে লক্ষ্মীপুরে আদালতে সোপর্দ করা হয়।গ্রেফতাররা হলেন জাফুরুল ইসলাম, কুদরুত উল্যাহা কুদ্দুস, মনির হোসেন ও মিজান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনগতরাতে উপজেলা চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

পরে পুলিশের করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।গ্রেফতার জাফুরুল রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে, কুদরুত একই ইউনিয়নের মৃত আমান উল্লাহর ছেলে, মনির একই এলাকার আবু বক্কর গাজীর ছেলে ও মিজান পশ্চিম মাছিমপুর গ্রামের খোকনের ছেলে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর