শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

শেষ হলো ৫৭ তম বিশ্ব ইস্তেমার ১ম পর্ব

মোহাম্মদ মিজানুর রহমান, গাজীপুর

প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৪২

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৬ এ শুরু হওয়া টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে এ পর্বের মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। প্রায় ২০ মিনিট পর ৯টা ২৬ মিনিটে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত শেষ হয়।

আখেরি মোনাজাতে নিজের আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি অর্জনের আশায় উপস্থিত লাখ লাখ মুসল্লি প্রার্থনা করেন।
সরেজমিনে দেখা গেছে, ঢাকার বিমানবন্দর রোড, আব্দুল্লাহপুর, উত্তরা, টঙ্গী স্টেশন রোড এলাকার সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এসব সড়কে মিলিত হওয়া মুসল্লিরাও মোনাজাতে অংশ নেন। অশ্রুসিক্ত নয়নে নিজের ও দেশবাসীর কল্যাণকামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন

মোনাজাত উপলক্ষে মুসল্লিদের সুবিধার জন্য শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া রোড হয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোড পর্যন্ত সড়ক, আব্দুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত এবং মিরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল।

আগামী ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়ে আখেরি মোনাজাত হবে ১১ ফেব্রুয়ারি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর