শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

১১ ঘণ্টা পর আমতলী-পুরাকাটা রুটে ফেরি চলাচল শুরু

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত:
৫ ফেব্রুয়ারী ২০২৪, ১২:২৫

কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় বরগুনার আমতলী-পুরাকাটা নৌপথে শুরু হয়েছে ফেরি চলাচল।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।


এর আগে ঘন কুয়াশায় ও ডুবোচরের কারণে নৌ দুর্ঘটনা এড়াতে রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

আমতলী-পুরাকাটা রুটের ইউটিলিটি ফেরি চালক দোলন মিয়া বলেন, নাব্যতা সংকট ও ঘন কুয়াশার কারণে রাত থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকাল সাড়ে ৮টা থেকে কুয়াশার ঘনত্ব কমে গেলে আমতলী-পুরাকাটা নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌপথের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। সিরিয়াল অনুযায়ী পারাপার করা হবে এসব যানবাহন।

বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, এক দিকে ঘনকুয়াশা, অন্যদিকে ডুবোচরে ফেরি চলাচল অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর