শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী, প্রবেশে ৬ নিদের্শনা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৪৩

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আগমন উপলক্ষে ওই দিন সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে কর্মকর্তাদের ছয়টি নির্দেশনা মেনে চলতে হবে।


এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সকাল সাড়ে ৮টার মধ্যে সচিবালয়ে প্রবেশ করতে হবে। এছাড়াও মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবদের গাড়ি সচিবালয়ের ভেতরে পার্কিংয়ে থাকবে। আর সচিবালয়ে কর্মরত অন্যান্য কর্মকর্তাদের সচিবালয়ের ভেতরে নামিয়ে দিয়ে গাড়িগুলো জাতীয় ঈদগাহ মাঠে পার্কিংয়ে রাখতে হবে।

মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবদের গানম্যানরা অস্ত্র বহন করবেন না। ৮ ফেব্রুয়ারি সচিবালয়ের ভেতরে কোনো সভার আয়োজন করা যাবে না।

এছাড়া বুধবার দুপুর ২টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত সচিবালয়ে দর্শনার্থী প্রবেশও বন্ধ থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর