শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

খুবিকে হারিয়ে সেমিফাইনালে ইবি

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৫৪

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪ এর নিজেদের কোয়ার্টার ফাইনালে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করলো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এদিন শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনা বিশ্ববিদ্যালয়কে ৪ উইকেটে হারিয়েছে ইবি।

শনিবার (১০ ফেব্রুয়ারী) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইসলামী বিশ্ববিদ্যালয়। শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুবি। নির্ধারিত ২০ ওভারে ১১৫ রান তুলতে সক্ষম হয় খুলনা বিশ্ববিদ্যালয়। এসময় দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন স্বাধীন। ইবির হয়ে ৩টি উইকেট নেয় শামীম এবং ২টি উইকেট নেয় সাজিদ।

বিপরীতে ১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ধুকতে থাকে ইসলামী বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে ফয়সালের ২৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংসে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইসলামী বিশ্ববিদ্যালয়। এসময় দলের হয়ে ১৮ রান করেন আশিক, নূর ১৫ এবং প্রান্ত করেন ১৪ রান।

কোয়ার্টার ফাইনাল জয়ের ফলে আগামীকাল সেমিফাইনাল খেলতে নামবে ইবি। প্রতিপক্ষ চূড়ান্ত হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর